শিক্ষাঙ্গন ডেস্ক : দীর্ঘদিন পর ‘চোরের ভিটা’ স্কুলের নাম পরিবর্তন হতে চলেছে। এরই মধ্যে নাম পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে।
সোমবার (০৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের নির্দেশনায় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের মাধ্যমে এ প্রস্তাবনা পাঠানো হয়।
জানা গেছে, নেত্রকোনায় পূর্বধলা উপজেলার জারিয়া ইউপির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম ‘চোরের ভিটা’ হওয়ায় বিপাকে সচেতন মহল। এ জন্য তারা স্কুলটির নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন।
১৯৯১ সনে এলাকায় শিক্ষার প্রসার ঘটাতে এটি প্রতিষ্ঠিত করেন এলাকার কয়েকজন শিক্ষানুরাগী। দীর্ঘদিন পর বিদ্যালয়ের নাম নিয়ে সচেতন মহলে উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হলে অবশেষে প্রশাসন কার্যকরী উদ্যোগ নেয়।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা কার্যালয়ের জেলা শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি ছবিতে স্কুলের এমন নাম দেখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আক্রাম আল হোসেন।
তিনি আমাদেরকে ফোন দিয়ে বিস্তারিত জেনে নাম পরিবর্তনের বিষয়ে প্রস্তাব পাঠাতে নির্দেশ দেন। আমরা ‘আলোর ভুবন’ নামটি প্রস্তাবনা আকারে পাঠিয়েছি।

No comments:
Post a Comment