নিজস্ব সংবাদদাতা : গ্রামের বাড়িতে ঈদ করতে এসে সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নে নৌকা ডুবিতে মো. শিপলু মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ভাটিপড়া গ্রামের মো: মাছিন নুর মিয়ার ছেলে।
মঙ্গলবার (০৪ আগস্ট) বিকাল ৫টার দিকে কালিয়াকুটা হাওরে এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্র জানায়- শিপলু মিয়া দীর্ঘদিন যাবত সিলেটে সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। ঈদের ছুটিতে তিনি গ্রামের বাড়িতে আসেন।
ওইদিন গ্রামের কয়েকজন বন্ধু নিয়ে মাছ ধরার ছোট্ট নৌকা করে তিনি পার্শ্ববর্তী বাংলা বাজারে বেড়াতে গেলে আসার পথে কালিয়াকুটা হাওরের আনোয়ারপুর গ্রামের নিকটবর্তী স্থানে নৌকাটি ডুবে যায়।
স্থানীয় লোকজনের সহযোগীতায় নৌকায় থাকা বাকি সব যাত্রীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও শিপলু মিয়া মারা যায়।

No comments:
Post a Comment