আজ জননেত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 15 July 2020

আজ জননেত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস

আজ জননেত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস
সময় ডেস্ক : বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা  জননেত্রী শেখ হাসিনা ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার হন। দেশে জরুরি অবস্থা চলার সময় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ধানমন্ডির বাসভবন সুধা সদন থেকে শেখ হাসিনাকে গ্রেফতার করে।

আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠন এ দিনটি ‘শেখ হাসিনা’র কারাবন্দী দিবস’ হিসেবে পালন করে। অপরদিকে কৃষক লীগ দিনটি ‘গণতন্ত্র অবরুদ্ধ দিবস’ নামে পালন করে।
 

দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সংগঠন স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা, সমাবেশসহ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এ উপলক্ষে সকাল ১১ টায় বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের ২য় তলায় স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

এদিকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ের সংগঠনের কার্যালয়ে বেলা ১২টায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

এছাড়াও কৃষক লীগ ‘গণতন্ত্র অবরুদ্ধ দিবস’ পালন উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ৪র্থ তলায় এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। সভায় সভাপতিত্ব করবেন কৃষকলীগের সভাপতি সমীর চন্দ।

No comments:

Post a Comment

Pages