মেঘনা নদীতে ২ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, প্রাণে বাঁচলেন সহস্রাধিক যাত্রী - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 7 July 2020

মেঘনা নদীতে ২ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, প্রাণে বাঁচলেন সহস্রাধিক যাত্রী

মেঘনা নদীতে ২ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, প্রাণে বাঁচলেন সহস্রাধিক যাত্রী
সময় ডেস্ক : বুড়িগঙ্গায় লঞ্চ দুর্ঘটনার রেষ কাটতে না কাটতে এবার মেঘনা নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দক্ষিণাঞ্চলের বাউফল ঢাকা নৌ রুটের মেঘনা নদীর মিয়ারচর এলাকায় মঙ্গলবার মধ্যরাতে দুই যাত্রীবাহী লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। 

সংঘর্ষে দু’টি লঞ্চের সম্মুখভাগের আংশিক ক্ষতি হয়েছে। তবে অল্পের জন্যে লঞ্চ দুটিতে থাকা যাত্রীরা বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। সংঘর্ষের  ঘটনার জন্য দুই লঞ্চের কর্মকর্তারা একে অপরকে দায়ি করেছেন। 
 

যাত্রীরা জানান, ঢাকা-কালাইয়া রুটে বন্ধন-৫ ও ঢাকা-গলাচিপা রুটে পূবালী-৫ যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। সোমবার সন্ধায় যাত্রী নিয়ে বন্ধন-৫ ঢাকা থেকে ছেড়ে আসে আর পূবালী-৫ গলাচিপা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। রাত ১২টার কয়েক মিনিট এ দু’টি লঞ্চ বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীর মিয়ারচর চ্যানেল অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার সময় দুই লঞ্চে সহস্রাধিক যাত্রী ছিল। সংঘর্ষে দুটি লঞ্চের সামনের অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বন্ধন-৫ লঞ্চের যাত্রী  আমির হোসেন রুহুল আমিন বলেন, তিনি কেবিনে ছিলেন ঘুমন্ত অবস্থায়। মাঝরাতে বিকট শব্দে ঘুম ভেঙে যায় এবং প্রচন্ড ধাক্কায় কেবিনের খাট থেকে নিচে পরে যান। কক্ষ থেকে বেড় হয়ে দেখেন আতংকিত যাত্রিরা দিক বেদিক ছোটার চেষ্টা করছেন। তবে আল্লাহর রহমতে তারা বেঁচে গেছেন।  

পুবালী-৫ লঞ্চের পরিদর্শক আবদুস সোবাহান বলেন, ওই চ্যানেলে সাধারণত কম গতিতে আমরা লঞ্চ চালাই। কিন্তু দ্রুত গতিতে অতিক্রম করছিল বন্ধন-৫ লঞ্চটি। বারবার সিগন্যাল দেয়ার পরও বন্ধন-৫ নিয়ন্ত্রন হারিয়ে ফেলায় সংঘর্ষের এ ঘটনা ঘটেছে।

এমন অভিযোগ অস্বীকার করে বন্ধন-৫ লঞ্চের পরিদর্শক শাহজাহান হাওলাদার বলেন, রং সাইড দিয়ে পূবালী-৫ লঞ্চটি ওই চ্যালেন অতিক্রম করার সময় সংঘর্ষ হয়। এতে আমাদের কোন ত্রুটি ছিল না। ঘটনার পর দুটি লঞ্চ গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়। মঙ্গলবার ভোরে বন্ধন-৫ কালাইয়া ঘাটে এবং পূবালী-৫ ঢাকা সদরঘাটে যাত্রীদের পৌঁছে দেয়।

No comments:

Post a Comment

Pages