সিলেটে ছুরিকাঘাতে খুন হওয়া তরুণের লাশ উদ্ধার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 8 July 2020

সিলেটে ছুরিকাঘাতে খুন হওয়া তরুণের লাশ উদ্ধার

সিলেটে ছুরিকাঘাতে খুন হওয়া তরুণের লাশ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা : সিলেট রেল স্টেশন এলাকা থেকে ছুরিকাঘাতে খুন হওয়া এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৮ জুলাই) সকাল ১০টার দিকে সিলেট রেল স্টেশন এলাকায় লাশটি পরিত্যাক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯ নাম্বারে কল দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
 

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজল জানান, স্থানীয়রা যুবকের লাশ রেল স্টেশন এলাকায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ গিয়ে ওই অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করে।

মৃতদেহের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে বলে জানান ওসি।

তিনি জানান, ময়না তদন্তের জন্যে লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ছুরিকাঘাত করে ওই যুবককে খুন করা হয়েছে।

No comments:

Post a Comment

Pages