কালোবাজারে বিক্রি হচ্ছে করোনার ওষুধ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 7 July 2020

কালোবাজারে বিক্রি হচ্ছে করোনার ওষুধ

কালোবাজারে বিক্রি হচ্ছে করোনার ওষুধ
বহির্বিশ্ব ডেস্ক : মহা বিপর্যয় সৃষ্টকারী কোভিড-১৯ ভাইরাসের চিকিৎসায় ভারতে যে দুটি জীবনরক্ষাকারী ওষুধের চাহিদা সবচেয়ে বেশি, সেগুলো এখন দিল্লিতে কালোবাজারে বিক্রি হচ্ছে।

বিবিসির এক তদন্তে জানা যাচ্ছে, ভাইরাস-রোধী রেমডিসিভির এবং টসিলিজুমাব-এর চাহিদা এতটাই বেড়ে গেছে যে, সেগুলো এখন আর খোলা বাজারে পাওয়া যাচ্ছে না। 
 

বিবিসি অভিনব শর্মা নামের একজনের সাথে কথা বলেছেন, যার চাচা করোনাভাইরাসে আক্রান্ত। তারা অবস্থা খারাপ হওয়ার পর ডাক্তার শেষ চেষ্টা হিসেবে রেমডিসিভির ব্যবহার করার পরামর্শ দেন।

কিন্তু সেটা খোলা বাজারে পাওয়া এতটাই কঠিন যে, শেষ পর্যন্ত সাতগুণ দাম দিয়ে তাকে সেটা কিনতে হয়।

রেমডিসিভির-এর সরকারি বাজার মূল্য ৫ হাজার ৪০০ রুপি। কিন্তু কালোবাজারিরা এর জন্য ৩০ হাজার থেকে ৩৮ হাজার রুপি পর্যন্ত দাম হাঁকছে।

No comments:

Post a Comment

Pages