নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জ-সিলেট সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে অর্ধেকের বেশি অংশ পানিতে তলিয়ে যায়। বাসে থাকা কয়েকজন যাত্রী উদ্ধার হলেও ১৫ থেকে ২০ জন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশ্য ছেড়ে যায় বিরতিহীন বাসটি। শহরে প্রবেশের সময় সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও গ্রামে যাত্রী নিয়ে বাসটি খাদে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ করে সুনামগঞ্জ শহরের প্রবেশদ্বার জানিগাঁও বাসটি আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। পরে বাস থেকে ৫ জন যাত্রী সাঁতরে উঠতে পারলেও এখন পর্যন্ত ১৫ থেকে ২০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।
প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চলছে। এখন পর্যন্ত কেউ নিহত হয়েছেন কিনা তা কেউ নিশ্চিত করে বলতে পারেন নি। সিলেটের অভিজ্ঞ ডুবুরি দল এসে উদ্ধার কাজ করছে।
সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন নাহার রুমা বলেন, আমি ঘটনাস্থলে আছি। কয়েকজন উঠতে পারলেও অনেক লোকজন নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজ চলছে। তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।



No comments:
Post a Comment