আলোচিত পরিবহন শ্রমিক নেতা ফলিক বহিষ্কার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 9 July 2020

আলোচিত পরিবহন শ্রমিক নেতা ফলিক বহিষ্কার

আলোচিত পরিবহন শ্রমিক নেতা ফলিক বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা : শ্রমিকদের টাকা আত্মসাতের অভিযোগে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিককে বহিস্কার করা হয়েছে। 

বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকেল ৩টায় শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির এক সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিস্কার করা হয়।
 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল মুহিত। তিনি বলেন, টাকা আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগের প্রেক্ষিতে সংগঠনের সদস্যরা এ সিদ্ধান্ত নেন।

তার আগে গত ২ জুন বিকেলে শ্রমিক কল্যাণ ফান্ডের টাকা নিয়ে বিবাদের জেরে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে দফায় দফায় সংঘর্ষে জড়ান শ্রমিকদের দুটিপক্ষ। সংঘর্ষে ভাংচুর করা হয় কয়েকটি যানবাহন। আহত হন অন্তত ৩০ জন শ্রমিক। 

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক শ্রমিক কল্যাণ ফান্ডের ২ কোটি টাকা আত্মসাৎ করেছেন- এমন অভিযোগে বেশ কিছুদিন ধরেই বিবাদে জড়িয়েছে শ্রমিকদের দুটি পক্ষ। গেলো ঈদের আগে করোনা পরিস্থিতিতে বিপদগ্রস্ত শ্রমিকদের আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়। এ সময় অর্থ আত্মসাতের অভিযোগটি সামনে আসে।

সংঘর্ষের এতদিন পর ৩ জুন সিলেটের কদমতলীতে কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করে পুলিশ। দক্ষিণ সুরমা থানায় পুলিশের পক্ষে একজন উপ-পরিদর্শক বাদী হয়ে অজ্ঞাতনামা পনেরশো’র অধিক লোকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

No comments:

Post a Comment

Pages