সময় ডেস্ক : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বানুদেব গ্রামে রাস্তার সংস্কার কাজে বাধা দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার (০৩ জুলাই) সকাল ১১টায় দেবপাড়া ইউনিয়নের বানুদেব গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, বানুদেব গ্রামের বাসিন্দা সাইম উদ্দিন প্রতি বছর বর্ষা মৌসুমের ন্যায় এবছর বাড়ীর চলাচলের রাস্তা কাজ করতে শুরু করেন এতে বাধা প্রদান করেন সামছু উদ্দিন গংরা। এ নিয়ে গত বৃহস্পতিবার সকালে হাতাহাতির ঘটনা ঘটে। পরে এ ঘটনায় সাইম উদ্দিন থানায় একটি লিখত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয় ইউপি সদস্য হেলাল মিয়া ও সাবেক মেম্বার আব্দুল হাই বিষয়টি মিমাংসা করার আশ্বাস প্রদান করেন।
শুক্রবার সকালে গ্রামে বিষয়টি সমাধানের জন্য বসার আগেই সামছু উদ্দিন, ইসলাম উদ্দিন, বুরহান উদ্দিন, তরাছ উদ্দিন, আলাল মিয়া, ইব্রাহিম, সলিম উদ্দিনসহ একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে সাইম উদ্দিনের পরিবারের উপর এলোপাথাড়ি হামলা চালায়। এতে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে ছড়িয়ে পড়ে। এতে মহিলাসহ অন্তত ১৫ জন আহত হন।
আহতের মধ্যে উভয় পক্ষের ৯ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করেন। এদের মধ্যে গুরুতর আহত সাইম উদ্দিন (৫০) ও তার পুত্র মাওলানা ইমাদ উদ্দিন, ও সহিবুর উদ্দিনের পুত্র বাহার উদ্দিন(১৬) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
অন্যান্য আহতরা হলেন সামছু উদ্দিন (৩০), আব্দুল আজিজ (৩৫), ফয়েজ আহমদ (৩৫), সফিনা বেগম (৩০), হাবিবুর রহমান (২০) ও মহি উদ্দিন (১৮) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি আজিজুর রহমান জানান, বানুদেব গ্রামে রাস্তার মেরামত কাজে বাধা প্রধানকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে আজকের ঘটনায় এখনও থানায় কোনো অভিযোগ করা হয় নাই। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments:
Post a Comment