সিলেটে পরিবহন শ্রমিক নেতা খুন, সড়কে বিক্ষোভ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 10 July 2020

সিলেটে পরিবহন শ্রমিক নেতা খুন, সড়কে বিক্ষোভ

সিলেটে পরিবহন শ্রমিক নেতা খুন, সড়কে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা : সিলেটের দক্ষিণ সুরমায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের (২১৭৪) সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন (৪০) খুন হয়েছেন। 

শুক্রবার (১০ জুলাই) রাত ১০টায় সিলেট সিটি করপোরেশনের ২৬নং ওয়ার্ডের বাবনার পয়েন্টে তাকে উপযুপোরি ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

সিলেট জেলা ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির মিয়া জানান, বাবনা পয়েন্টস্থ যমুনা ডিপোর পাশে সাধারণ সম্পাদক ইকবাল আহমদ রিপনের দোকান রয়েছে। কাজ শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা বাবনা পয়েন্টে তার উপর হামলা চালায়। ছুরিকাঘাত কিংবা গুলিতে তিনি গুরুতর আহত হন। উপস্থিত জনতা গুরুতর অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে রিপনকে মৃত ঘোষণা করা হয়।

এদিকে শ্রমিক নেতা হত্যার খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ঘটনাস্থলে জড়ো হন ট্যাঙ্কলরীর নেতাকর্মী ও স্থানীয়রা। প্রকাশ্যে এমন খুনের ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১০টা থেকে সিলেটের প্রবেশদ্বার চন্ডিপুল, হুমায়ুন রশীদ চত্ত্বর ও বাবনা পয়েন্টে টায়ার জালিয়ে বিক্ষোভ শুরু করেন।

সিলেটে পরিবহন শ্রমিক নেতা খুন, সড়কে বিক্ষোভ
এ ঘটনার খবর পেয়ে ছুটে যান সুরমা থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজলের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

ওসি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন। অবরোধ প্রত্যাহার করতে তাদের সাথে কথা চলছে। আশা করা যায় কিছুক্ষণের মধ্যে বিক্ষোভকারীরা সরে যাবে। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন খায়রুল ফজল।

No comments:

Post a Comment

Pages