এনএসআই'র হাতে চট্টগ্রাম বন্দরের ৩ কর্মচারী আটক, ২৬ লাখ টাকা উদ্ধার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 20 July 2020

এনএসআই'র হাতে চট্টগ্রাম বন্দরের ৩ কর্মচারী আটক, ২৬ লাখ টাকা উদ্ধার

এনএসআই'র হাতে চট্টগ্রাম বন্দরের ৩ কর্মচারী আটক, ২৬ লাখ টাকা উদ্ধার
সময় ডেস্ক : জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ২৬ লাখ টাকা ও ১৬৮ টি খালি চেকসহ চট্টগ্রাম বন্দরের ৩ কর্মচারীকে আটক করা হয়েছে। বন্দর ভবনের সোনালী ব্যাংকের সামনে থেকে মেরিন বিভাগের লস্কর মো. দেলোয়ার হোসেন (৪৮), প্রকৌশল বিভাগের দক্ষ খালাসি আবদুল মান্নান (৫২) ও এসএস টেন্ডর পদের মো. আবুল কালামকে (৫২) আটক করা হয়। 
 

বন্দর সূত্রে জানা গেছে, এনএসআই বিভাগের বন্দর টিমের তথ্যের ভিত্তিতে এ চক্রের তিনজনকে আটক করা হয়। আটকের পর তাদের চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চক্রের এ সদস্যরা বন্দরের কর্মচারীদের চেক জমা নিয়ে টাকা ধার দিয়ে সুদের কারবার চালিয়ে আসছিলেন। আটককৃতদের কাছে নগদ ২৫ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা, ১৬৮ টি খালি চেক, ১০০ টাকা মূল্যমানের ৩০টি প্রাইজবন্ড  পাওয়া গেছে। এ ছাড়া তিনটি ডিপোজিটে জমা রয়েছে প্রায় ১৮ লাখ টাকা। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বন্দরের তিনজন কর্মচারীকে নগদ টাকা ও চেকসহ আটক করে বন্দরের নিরাপত্তা বিভাগের কাছে হস্তান্তর করেছে বিভাগীয় তদন্তের জন্য।’

No comments:

Post a Comment

Pages