লোভাছড়ায় অভিযানে কয়েক কোটি টাকার পাথর জব্দ, যন্ত্রাংশ ধ্বংস - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 18 July 2020

লোভাছড়ায় অভিযানে কয়েক কোটি টাকার পাথর জব্দ, যন্ত্রাংশ ধ্বংস

লোভাছড়ায় অভিযানে কয়েক কোটি টাকার পাথর জব্দ, যন্ত্রাংশ ধ্বংস
নিজস্ব সংবাদদাতা : সিলেটের জেলা প্রশাসনের অভিযানে কানাইঘাট উপজেলার লোভাছড়ায় পাথর উত্তোলন, ভাঙ্গা ও পরিবহনের কাজে ব্যবহার্য কোটি টাকার যন্ত্রাংশ ধ্বংস করা হয়। সেই সাথে কয়েক কোটি টাকার পাথর জব্দ করা হয়েছে।
 

শনিবার (১৮ জুলাই) কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মাহবুবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সজিব আহমদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মেজবাহ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

লোভাছড়ায় অভিযানে কয়েক কোটি টাকার পাথর জব্দ, যন্ত্রাংশ ধ্বংস
অভিযানে অবৈধভাবে ক্রাশার মেশিন স্থাপন ও অবৈধ পাথর পরিবহনের জন্য ৬৪ টি ক্রাশার মেশিন, ৫৫টি শ্যালো ইঞ্জিন ধ্বংস করা হয় এবং পাথর পরিবহনের জন্য ৬৭টি বাল্কহেড জাহাজ বিকল করা হয়। এসময় এক কোটি ঘনফুট পাথর জব্দ করেছে প্রশাসন। যার বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা।

No comments:

Post a Comment

Pages