নিজস্ব সংবাদদাতা : সদ্য প্রয়াত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে রুহের মাগফেরাত কামনা করে ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সোমবার (১৫ জুন) আছরের নামাজ শেষে নগরীর কায়েস্থরাইল জামে মসজিদ ওয়াকফ এষ্টেট দাউদপুর, মুছারগাঁও ও বারখলা জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন কায়েস্থরাইল জামে মসজিদ ওয়াকফ এষ্টেট দাউদপুর, মুছারগাঁও ও বারখলা জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা মাহবুব আহমদ নাঈমী।
দোয়া পূর্ববর্তী স্মৃতিচারমূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সাবেক সদস্য ও ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী আমির উদ্দিন, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল আহাদ কুহিনূর, সিলেট প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক কবির আহমদ, সিটি প্রেসক্লাব এর প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদ এমরান।
উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট মুরব্বী রমিজ উল্যাহ, নছির আহমদ, গিয়াস উদ্দিন মণি, হাফিজ মো: ফয়সল আহমদ এবং ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
গত ০৫ জুন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে কামরানের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিএমএইচ ভর্তি করা হয়।
রোববার (১৪ জুন) দিনগত রাত পৌনে ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বদর উদ্দিন আহমদ কামরান। আজ সিলেট নগরী হযরত মানিকপুরের টিলায় বাবা মা'র কবরের পাশে তাকে দাফন করা হবে।


No comments:
Post a Comment