বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে সিলেট সিটি প্রেসক্লাব’র শোক প্রকাশ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 15 June 2020

বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে সিলেট সিটি প্রেসক্লাব’র শোক প্রকাশ

বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে সিলেট সিটি প্রেসক্লাব’র শোক প্রকাশ
প্রেস-বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি প্রেসক্লাব এর নেতৃবৃন্দ।
 

সোমবার (১৫ জুন) গনমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় সিলেট সিটি প্রেসক্লাব’র সভাপতি বাবর হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাগরসহ নেতৃবৃন্দ এ শোক প্রকাশ ও বিদেহীআত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। 

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, কামরান ছিলেন আওয়ামী লীগের নিবেদিত প্রাণ। আদর্শবান ও সজ্জন রাজনীতিবিদ হিসাবে তিনি সবার প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। দলের দুর্দিনে কামরান ছিলেন দলী নেতাকর্মী জন্য একটি বটবৃক্ষ। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতিসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে তিনি দায়িত্ব পালন।

এছাড়াও সিলেট সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র হিসেবে দীর্ঘদিন সিলেট মহানগরীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 

No comments:

Post a Comment

Pages