সিলেটের কুখ্যাত জামাল ডাকাত আটক - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 17 June 2020

সিলেটের কুখ্যাত জামাল ডাকাত আটক

সিলেটের কুখ্যাত জামাল ডাকাত আটক
প্রেস-বিজ্ঞপ্তি : একাধিক মামলার আসামী সিলেটের কুখ্যাত জামাল ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
 

মঙ্গলবার (১৬ জুন) বিকাল ৩ টায় এসআই শিপলু চৌধুরীর নেতৃত্বে দক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযান চালিয়ে কোতয়ালী মডেল থানাধীন সুরমা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। আটক জামাল ডাকাত (৩৫) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বালিজুরী গ্রামের (বর্তমানে- আখালিয়া) মৃত সমশের আলীর পুত্র।

পুলিশ জানায়, ডাকাত আবুল ওরফে জামালের বিরুদ্ধে সিলেট কোতোয়ালী, কানাইঘাট, বিশ্বনাথ ও সুনামগঞ্জের ছাতক থানায় একাধিক মামলা রয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলে ঢুকানো হয়।

No comments:

Post a Comment

Pages