বাণিজ্যমন্ত্রী সহ ১২ এমপি করোনায় আক্রান্ত - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 17 June 2020

বাণিজ্যমন্ত্রী সহ ১২ এমপি করোনায় আক্রান্ত

বাণিজ্যমন্ত্রী সহ ১২ এমপি করোনায় আক্রান্ত
সময় ডেস্ক : এবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (১৭ জুন) মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা লতিফ বকশী গণমাধ্যমে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
 

এদিকে মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়েছেন দুই সংসদ সদস্য। তারা হলেন সাবেক প্রধান হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ এবং গণফোরামের নেতা মোকাব্বির খান। বাণিজ্যমন্ত্রীকে নিয়ে মোট ১২ সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

এর আগে ১৪ জুন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৯৮ হাজার ৪৮৯ জন। আর এখন পর্যন্ত এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩০৫ জন।

No comments:

Post a Comment

Pages