কামরানের রুহের মাগফেরাত কামনায় ২৫নং ওয়ার্ড আ'লীগের দোয়া মাহফিল - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 19 June 2020

কামরানের রুহের মাগফেরাত কামনায় ২৫নং ওয়ার্ড আ'লীগের দোয়া মাহফিল

কামরানের রুহের মাগফেরাত কামনায় ২৫নং ওয়ার্ড আ'লীগের দোয়া মাহফিল
প্রেস-বিজ্ঞপ্তি : সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জননেতা বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফেরাত কামনায় করে ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বাদ জুম্মা মুছারগাঁও হযরত শাহ্ মঞ্জুর (রহ.) জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
 

দোয়া মাহফিলে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং আওয়ামী লীগের আরেক কার্যনির্বাহী কমিটির সদস্য, দলের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহর বিদেহী আত্মার শান্তি কামনা সেই সাথে দেশ বিদেশে করোনায় আক্রান্ত সকলকে যেন মহান রাব্বুল আল আমিন রোগমুক্ত করেণ এই দোয়া করা হয়। আর যারা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতা কামনা করা হয়।

কামরানের রুহের মাগফেরাত কামনায় ২৫নং ওয়ার্ড আ'লীগের দোয়া মাহফিল
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও মুছারগাঁও হযরত শাহ্ মঞ্জুর (রহ.) জামে মসজিদের মুতাওয়াল্লি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ২৫নং ওয়ার্ড আওয়ামী নেতা ও মুছারগাঁও হযরত শাহ্ মঞ্জুর (রহ.) জামে মসজিদের সভাপতি আনহার হোসেন (রুশন), কোষাধ্যক্ষ আব্দুর নূর চৌধুরী, সদস্য আব্দুল মতিন, সিলেট মহানগর যুবলীগ নেতা সুমন আহমদ, ২৫নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাক মো: মোশাহিদ আহমদ, ২৫নং ওয়ার্ড যুবলীগ নেতা মিনছার আহমদ, ইফতেখার আহমদ বাবলু, এলাকার মুরব্বি শহিদ আহমদ ও মালেক আহমদ প্রমুখ।

দোয়া মাহফিল পরিচালনা করেণ মুছারগাঁও হযরত শাহ্ মঞ্জুর (রহ.) জামে মসজিদের খতিব ও আল্লামা হরমুজ উল্যাহ শায়দা (রহ.) নাতি মাওলানা ফয়েজ আহমদ।

No comments:

Post a Comment

Pages