বানিয়াচঙ্গে ভাইয়ের হাতে ভাই খুন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 23 June 2020

বানিয়াচঙ্গে ভাইয়ের হাতে ভাই খুন

বানিয়াচঙ্গে ভাইয়ের হাতে ভাই খুন
সময় ডেস্ক : সম্পত্তির জেরে হবিগঞ্জের বানিয়াচঙ্গে পারিবারিক কোন্দলের জেরে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন শাহেদ মিয়া (৬০) নামে এক ব্যক্তি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলার বিথঙ্গল ভক্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহেদ মিয়া ওই গ্রামের মৃত মিয়া চানের ছেলে।

বিথঙ্গল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন জানান, শাহেদ মিয়া ও তার ভাই আহাদ মিয়ার মধ্যে বেশ কিছুদিন ধরে পৈত্রিক জায়গা সম্পত্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। 

তারই জের ধরে বিকেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছোট ভাই আহাদ মিয়া উত্তেজিত হয়ে বড় ভাই শাহেদ মিয়াকে উপর্যুপরি কিল ঘুষি মারে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

No comments:

Post a Comment

Pages