বেপরোয়া পিকআপের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 16 June 2020

বেপরোয়া পিকআপের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বেপরোয়া পিকআপের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সময় ডেস্ক : করোনার ক্রান্তিকালে সড়কে নিভে গেলো তাজা দুটি প্রাণ। মিরসরাইয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ধাক্কা দিলে ওই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। 

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে মহাসড়কের হাদী ফকিরহাট চরারকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

নিহতরা হলেন- লুৎফুল হক (৪৮) ও জহির উদ্দিন (৩৪)। তাদের মধ্যে লুৎফুল হক সাহেরখালী ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে দায়িত্বরত ছিলেন। জহির উদ্দিনের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। তিনি চাকরি করতেন বন্ধু চুলা ফাউন্ডেশনে।

স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের চরারকুল এলাকায় একটি দ্রুতগামী পিকআপ মোটরসাইকেলে ধাক্কা দিলে আরোহী দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান। পিকআপ ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় রেখেছে কুমিরা হাইওয়ে পুলিশ। তবে পিকআপ চালককে আটক করা যায়নি।

No comments:

Post a Comment

Pages