বহির্বিশ্ব ডেস্ক : বিশ্বে ৪ লাখ ৭৫ হাজার মানুষের প্রাণ কেড়ে নিলো মহামারি কোভিড-১৯ ভাইরাস। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ১৬৪ জন। আক্রান্ত হয়েছেন ৯২ লাখ ২৯ হাজার ৫০৪ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৪৯ লাখ ৭১ হাজার ৮০০ জন।
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ২৩ লাখ ৯০ হাজার ২৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ২২ হাজার ৬৮১ জনের।

No comments:
Post a Comment