সুুনামগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 20 June 2020

সুুনামগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

সুুনামগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন
সময় ডেস্ক : বাড়ির টয়লেট বানানো নিয়ে বিরোধে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় সৎ ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে আরেক ভাই। নিহত মো. দুলাল মিয়া (৩০) উপজেলার বোয়ালিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে।
 

শনিবার (২০ জুন) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক সৎ সহোদর মো. রাসেল মিয়াকে (২৫) আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত দুলাল মিয়ার সাথে তার সৎ ভাই রাসেল মিয়া বাড়িতে একটি টয়লেট বানানো কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রাসেল মিয়া ধারালো অস্ত্র দিয়ে দুলাল মিয়াকে কোপ মারলে দুলাল মিয়া ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে ঘাতক রাসেল মিয়াকে আটক করে পুলিশকে খবর দেয়।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, পারিবারিক নানা বিষয় নি‌য়ে দুলাল ও রাসেলের মধ্যে পারিবারিক কলহ চলছিল। শনিবার দুপুরে দুলালের ঘরের সামনে একটি টয়লেট বানা‌তে যায় রাসেল। এতে বাধা দেয় দুলাল। এনিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রথ‌মে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাসেল ছুরি দিয়ে দুলালের পেটে আঘাত ক‌রলে ঘটনাস্থলেই বড় ভাই দুলাল মারা যায়। 

পরে স্থানীয়রা খবর দি‌লে পু‌লিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ছোট ভাইকে আটক করে।

তিনি বলেন, লাশ ময়ন্ততদ‌ন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখ‌নও মামলা দায়ের হয়‌নি।

No comments:

Post a Comment

Pages