পুকুরে ভাসছে নবজাতকের লাশ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 17 February 2020

পুকুরে ভাসছে নবজাতকের লাশ


পুকুরে ভাসছে নবজাতকের লাশ
সময় ডেস্ক : অবৈধ সম্পর্কের ফলে শিশুর জন্ম হলে লোকলজ্জার ভয়ে ফেলে দেয়া হয় নবজাত ওই শিশুকে ঢাকার মুন্সীগঞ্জ শ্রীনগরে পুকুর থেকে নবজাতক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে ১৬ ফেব্রুয়ারি রোববার সকালের দিকে উপজেলার কুকুটিয়া গ্রামের উত্তর পাড়ার একটি পুকুরের পানিতে শিশুর মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে শিশুর মরদেহটি উদ্ধার করেন

স্থানীয় ইউপি সদস্য ইউনুছ খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কুকুটিয়ার উত্তর পাড়ার মোল্লা বাড়ির পুকুরে নবজাতক কন্যা শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়া হয় স্থানীয়দের ধরনা ভুমিষ্ট হওয়ার পরেই শিশুটিকে অন্যত্র থেকে গোপনে কোনও ব্যক্তি এই পুকুরে ফেলে যায়

শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো.হেলাল উদ্দিনের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করে এলাকাবাসীর সহযোগিতায় স্থানীয়ভাবে দাফন করা হয়েছে অজ্ঞাত শিশুটির কোনও পরিচয় পাওয়া যায়নি


No comments:

Post a Comment

Pages