২১ ফেব্রুয়ারিসহ জাতীয় দিবসে ইংরেজির পাশে বাংলা তারিখ ব্যবহারে রুল - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 17 February 2020

২১ ফেব্রুয়ারিসহ জাতীয় দিবসে ইংরেজির পাশে বাংলা তারিখ ব্যবহারে রুল

হাইকোর্ট
ইতিহাস ঐতিহ্য ডেস্ক : ২১ ফেব্রুয়ারিসহ সব জাতীয় দিবসে ইংরেজি তারিখের পাশাপাশি বাংলা তারিখ ব্যবহারের পদক্ষেপ কেনো নেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট

রোববার (১৬ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল জারি করেন

আদালতে রোববার রিট আবেদনটি করেন চুয়াডাঙ্গার দামুড়হুদার বাসিন্দা মো. নস্কর আলী। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন

তিনি জানান, জাতীয় দিবসসহ বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক প্রোগ্রামে বাংলা তারিখ উপেক্ষিত থাকে। কারণে রিট করা হয়। শুনানি শেষে আদালত রুল জারি করেছেন। রুলে ২১ ফেব্রুয়ারিসহ সব জাতীয় দিবসে ইংরেজি তারিখের পাশাপাশি বাংলা তারিখ ব্যবহারে নিষ্ক্রিয়তা কেনো অবৈধ হবে না- তা জানতে চেয়েছেন। এক সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে

No comments:

Post a Comment

Pages