পেশাগত দক্ষতা বৃদ্ধিতে যুগোপযোগী প্রশিক্ষণের বিকল্প নাই : ড.মাহমুদুল হক - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 17 October 2026

পেশাগত দক্ষতা বৃদ্ধিতে যুগোপযোগী প্রশিক্ষণের বিকল্প নাই : ড.মাহমুদুল হক


নিজস্ব সংবাদদাতা : :
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (উপ সচিব) ড. মো. মাহমুদুল হক বলেছেন, পেশাগত দক্ষতা বৃদ্ধিতে যুগোপযোগী প্রশিক্ষণের বিকল্প নাই। তিনি বলেন আজকের এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হচ্ছে প্রশিক্ষণপ্রার্থীদের মনকে খুলে দেয়া। তিনি বিদ্যা এবং শিক্ষাকে আলাদা দুটি বিষয় অবতারণা করে ব্যাপক প্রাণবন্ত আলোচনায় মানুষের জীবনের বিভিন্ন দিক চিত্রায়িত করে তুলে ধরেন। তিনি সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা, ফ্যামিলি কার্ড কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।


শনিবার (১৭ অক্টোবর) সকালে সমাজসেবা অধিদপ্তর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাগবাড়ি সিলেট এর উদ্যোগে প্রশিক্ষণ কোর্স সমূহের কারিকুলাম অনুযায়ী মডিউল ম্যানুয়াল এবং সেশন ডিজাইনের মান উন্নয়ন কার্যক্রম বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  


বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সমাজসেবা অধিদপ্তর আঞ্চলিক প্রশিক্ষণ  কেন্দ্র বাগবাড়ি সিলেট এর অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল হকের সঞ্চালনার সেমিনারে প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (উপ সচিব) ড. মো. মাহমুদুল হক। 


মূল প্রবন্ধের উপর বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন, সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. আব্দুর রফিক, মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. হাবিবুর রহমান, হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী, 


মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর সিলেটের উপ পরিচালক শাহিনা আক্তার, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সুচিত্রা রায়, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ শিশু একাডেমি সিলেট এর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর  রহমান ভূঁইয়া।


সেমিনারে অংশ গ্রহণ করেন- সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে আজাদ ভূঁইয়া, দুর্নীতিদমন কমিশন সিলেটের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট এর জেলা প্রশিক্ষণ অফিসার দীপক কুমার দাস, জেলা আইসিটি অফিসার শামীম আহমদ, 


সিলেট টিটিসি এর ইন্সট্রাক্টর মাজেদ আহমদ, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) সিলেট এর উপ মহাব্যবস্থাপক ম. সুহেল হাওলাদার, সিএমএম কোর্ট  সিলেট এর প্রবেশন অফিসার মো. তমির হোসেন চৌধুরী, শহর সমাজসেবা কার্যালয় সিলেট এর সমাজসেবা অফিসার মো. শাহিনুর আলম, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সিলেটের প্রবাসক আব্দুল্লাহ-আল-জুবায়ের, 


সরকারি শিশু পরিবার (বালিকা) রায় নগর সিলেটের উপ তত্ত্বাবধায়ক জাহানারা বেগম, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা অফিসার মুনতাকা চৌধুরী, সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, ব্র্যাক লার্নিং সেন্টার পীরের বাজার সিলেট এর  ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর মো. আরিফ প্রমুখ।


No comments:

Post a Comment

Pages