কয়েদি দিয়ে বাসার কাজ করিয়ে কারাগারে বন্দি নারী জেলার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 11 October 2026

কয়েদি দিয়ে বাসার কাজ করিয়ে কারাগারে বন্দি নারী জেলার


সময় ডেস্ক : :
দুই সন্তানের দেখাশোনা ও ঘরের কাজ করানোর জন্য কারাগার থেকে দুই নারী বন্দিকে নিজের বাসায় নিয়ে গিয়েছিলেন এক নারী জেলার। বিষয়টি জানাজানি হওয়ার পর তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় চাকরি হারানোর পাশাপাশি শেষ পর্যন্ত তাঁকেও কারাগারে বন্দি হতে হয়েছে।


ঘটনাটি ভারতের রাজস্থান রাজ্যের আজমির কেন্দ্রীয় কারাগারের। অভিযুক্ত সাবেক নারী জেলার দিব্যা চৌধুরী। 


৩৭ বছর বয়সী এই কর্মকর্তা আজমির শহরে একটি ভাড়া বাসায় থাকতেন। তাঁর বাসা থেকে আজমির কেন্দ্রীয় কারাগারের দূরত্ব প্রায় আট কিলোমিটার। সেখানে দুই ছোট সন্তানকে নিয়ে বসবাস করতেন তিনি। তাঁর স্বামীও রাজস্থানের কোটা শহরে কারারক্ষী হিসেবে কর্মরত।


এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, অফিসের দায়িত্ব পালনের পাশাপাশি সংসার সামলাতে গিয়ে নারী বন্দিদের ব্যক্তিগত কাজে ব্যবহারের পরিকল্পনা করেন দিব্যা চৌধুরী। গত ১২ জুলাই আজমির কেন্দ্রীয় কারাগারের অধীন মহিলা সংশোধনাগার থেকে দুই নারী বন্দিকে বাসার কাজে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি।


ওই দুই বন্দির একজন ছিলেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কিরণ ওরফে সেঠা। অন্যজন সানা, যিনি তখন বিচারাধীন বন্দি হিসেবে কারাগারে ছিলেন।


No comments:

Post a Comment

Pages