এমির মনোনয়ন পেলো আল জাজিরার ‘হাসিনা : ৩৬ ডেজ ইন জুলাই’ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 25 September 2026

এমির মনোনয়ন পেলো আল জাজিরার ‘হাসিনা : ৩৬ ডেজ ইন জুলাই’


সময় ডেস্ক : :
বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান ও শেখ হাসিনা সরকারের শেষ কয়েক সপ্তাহের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত আল জাজিরা ইংলিশের অনুসন্ধানী প্রামাণ্যচিত্র ‘হাসিনা : ৩৬ ডেজ ইন জুলাই’ ২০২৬ সালের ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছে।


‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে মনোনীত প্রামাণ্যচিত্রটির সঙ্গে ফ্রান্স, বৃটেন ও ব্রাজিলের তিনটি প্রযোজনা প্রতিদ্বন্দ্বিতা করছে। 


আগামী ২৩ নভেম্বর নিউইয়র্কে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।


২০২৫ সালের জুলাইয়ে আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট (আই-ইউনিট) প্রামাণ্যচিত্রটি প্রকাশ করে। 


এতে গোপন ফোনালাপ, ফাঁস হওয়া নথি ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে শেখ হাসিনা সরকারের শেষ সময়ের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে।


আবু সাঈদ হত্যাকাণ্ড, ইন্টারনেট বন্ধ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশসংক্রান্ত অডিও এতে স্থান পেয়েছে।


তবে আওয়ামী লীগ প্রামাণ্যচিত্রটির তথ্য ও অডিও রেকর্ডের ব্যাখ্যা নিয়ে আপত্তি জানিয়েছে।


দলটির দাবি, শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের কোনো সুনির্দিষ্ট অনুমোদন দেননি।


প্রামাণ্যচিত্রটির সঙ্গে কাজ করা প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের মনোনয়নের খবর নিশ্চিত করেছেন। এ ছাড়া মার্কিন সাময়িকী ভ্যারাইটির প্রতিবেদনেও এ তথ্য জানা গেছে।


No comments:

Post a Comment

Pages