যে কারণে দেশের ৪০ জেলায় সতর্কবার্তা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 29 August 2026

যে কারণে দেশের ৪০ জেলায় সতর্কবার্তা


সময় ডেস্ক : :
ঢাকাসহ দেশের অন্তত ৪০ জেলায় শনিবার(২৯ আগস্ট) রাত ৯টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে দেশের কয়েকটি এলাকায় হালকা বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।


আবহাওয়া বিষয়ক পূর্বাভাসদাতা মোবাইল অ্যাপ ‘আবহাওয়াবিদ’ জানিয়েছে, শনিবার বিকেল ৫টা ২০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।


এ ছাড়া টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বান্দরবান, কক্সবাজার, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু কিছু এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।



No comments:

Post a Comment

Pages