সিলেট বিভাগের সাবেক ৩ এসপির বাধ্যতামূলক অবসর - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 5 July 2026

সিলেট বিভাগের সাবেক ৩ এসপির বাধ্যতামূলক অবসর


সময় ডেস্ক :
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী ৩৩ জন পুলিশ সুপার (এসপি) কে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সরকারি সিদ্ধান্তে সিলেট বিভাগের তিন জেলার তৎকালীন এসপিও রয়েছেন। এ নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক আলোচনা চলছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাধ্যতামূলক অবসরের তালিকায় সিলেট জেলার তৎকালীন পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, সুনামগঞ্জের তৎকালীন পুলিশ সুপার বরকতুল্লাহ খান এবং হবিগঞ্জের তৎকালীন পুলিশ সুপার বিধান ত্রিপুরার নাম রয়েছে।

সূত্র জানায়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী ৩৩ জন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের ফলে জেলা ও পুলিশ প্রশাসনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

জানা গেছে, অবসরের তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্যে নারায়ণগঞ্জের তৎকালীন এসপি হারুন অর রশীদ ও হবিগঞ্জের তৎকালীন এসপি বিধান ত্রিপুরা বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন। 

অন্যদের অধিকাংশই বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত। তাদের অনেকেই পরবর্তীতে অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি পদে পদোন্নতি পেয়ে বিভিন্ন ইউনিট, রেঞ্জ ও বিশেষায়িত সংস্থায় দায়িত্ব পালন করেছেন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর তাদের অধিকাংশকেই ওএসডি করা হয়।

প্রশাসনিক এই সিদ্ধান্তকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা চলছে। তবে বাধ্যতামূলক অবসরের বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।

No comments:

Post a Comment

Pages