আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রী ও পুলিশ সদস্য আটক - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 9 June 2026

আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রী ও পুলিশ সদস্য আটক


সময় ডেস্ক :
রংপুর নগরীর মাহিগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর বাসা থেকে রনি নামের এক পুলিশ সদস্যকে আপত্তিকর অবস্থায় আটক করেছে স্থানীয়রা। সোমবার (৮ জুন) রাতে মাহিগঞ্জ থানা এলাকার কবিপাড়ায় এ ঘটনা ঘটে।


মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম।


জানা গেছে, আটক পুলিশ সদস্য রংপুরের রিজার্ভ ফোর্সে কর্মরত। তিনি বিবাহিত এবং তার দুই সন্তান রয়েছে। অন্যদিকে, প্রবাসীর স্ত্রীর একটি কন্যা সন্তান রয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসীর স্ত্রী তার নিজ বাসায় অবস্থান করছিলেন। এ সময় রংপুরে রিজার্ভ ফোর্সে কর্মরত পুলিশ সদস্য রনি সেখানে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাকে ওই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। এ ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে দুজনকে মাহিগঞ্জ থানায় নেয় পুলিশ।


এদিকে সৌদি প্রবাসী তার বাবার সহযোগিতা নিয়ে এ ঘটনায় মামলা করবেন বলে জানা গেছে।


মাহিগঞ্জ থানার ওসি মাইদুল ইসলাম জানান, খবর পেয়ে দুজনকে থানায় নেওয়া হয়েছিল। পরবর্তীতে অভিযুক্ত পুলিশ সদস্যকে রিজার্ভ ফোর্স ইউনিটে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় তদন্ত চলছে।


No comments:

Post a Comment

Pages