গোলাপগঞ্জে ২০ লাখ টাকা ডাকাতির ঘটনায় ১ জন গ্রেপ্তার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 14 June 2026

গোলাপগঞ্জে ২০ লাখ টাকা ডাকাতির ঘটনায় ১ জন গ্রেপ্তার


সময় ডেস্ক :
সিলেটের গোলাপগঞ্জে ২০ লাখ টাকা ডাকাতির ঘটনায় জাহিদ হাসান উরফে রগা অপুকে (৪০) গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। 


রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পৌর এলাকার রণকেলী উত্তর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামি রণকেলী উত্তর গ্রামের মামুন আহমদের ছেলে। 


পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পৌরসভার সিলেট-জকিগঞ্জ সড়কের দারিপাতন এলাকা থেকে দিনেদুপুরে সিএনজি অটোরিকশা থামিয়ে ২০ লাখ টাকা ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি জাহিদ হাসানকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়৷ 


আসামির বিরুদ্ধে ছিনতাই, খুন, মাদক, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী হত্যা মামলাসহ  একাধিক মামলা রয়েছে। 


গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


No comments:

Post a Comment

Pages