জার্মানির ৭-১ গোলে কুরাসাও বিধ্বস্ত - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 14 June 2026

জার্মানির ৭-১ গোলে কুরাসাও বিধ্বস্ত


সময় ডেস্ক :
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রীতিমতো গোলবন্যার উৎসবে মাতলো জার্মানি। প্রতিপক্ষ কুরাসাওকে ৭-১ ব্যবধানে হারিয়ে আসর শুরু করল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের হাভার্টেজ জোড়া গোলের পাশাপাশি আরও পাঁচ জার্মান নাম তোলেন স্কোর বোর্ডে।


রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে ‘ই’ গ্রুপের ম্যাচে অভিষিক্ত কুরাসাওয়ের মোকাবিলা করে জার্মানরা।


ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই এনমেচার গোলে লিড পায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে সমতায় ফিরতে সময় নেয়নি কুসারাও। ১৪ মিনিট বাদে বক্সের ভেতর থেকে কুরাসাওয়ের রাইটব্যাক লিভানো কোমেনেনসিয়ার বাঁ পায়ের দুর্দান্ত এক শট ম্যানুয়েল নয়্যারকে ফাঁকি দিয়ে সরাসরি চলে যায় গোলপোস্টে।


ম্যাচের ৩৮তম মিনিটে কর্নার থেকে সহজ হেডে গোল করেন জার্মান ডিফেন্ডার নিকো শ্লটারবেক। প্রথমার্ধের বাকি সময়েও আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে জার্মানরা। যোগ করা সময়ের শেষ পর্যায়ে পেনাল্টিতে গোল করে ব্যবধান আরও বাড়িয়ে নেন কাই হাভার্টজ। শেষ পর্যন্ত ৩-১ এ লিড নিয়ে বিরতিতে যায় কিমিখের দল।


বিরতির পর একের পর এক কঠিন আক্রমণে কুরাসাওয়ের রক্ষণভাগকে যেন তাসের ঘরের মতো ভেঙে ফেলে জার্মানরা। বিরতির পর দ্বিতীয় মিনিটেই জশুয়া কিমিখের পাস ধরে দারুণ ফিনিশিংয়ে গোল করেন মুসিয়ালা।


এরপর ম্যাচের ৬৮, ৭৮ ও ৮৮ ঠিক ১০ মিনিটের ব্যবধানে একটি করে আরও ৩টি গোল করে জার্মানি। স্কোরবোর্ডে নাম তোলেন নাথানিয়েল ব্রাউন, ডেনিজ উনদাভ ও হাভার্টাজ।


উল্লেখ্য, ১২ বছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়েছিল জার্মানি। বেলোহরিজন্তের সেই স্মৃতি আরও একবার ফিরিয়ে আনলো ডিম্যানশাফটরা।


No comments:

Post a Comment

Pages