যুবদলের সহ-সভাপতি বহিষ্কার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 26 June 2026

যুবদলের সহ-সভাপতি বহিষ্কার


সময় ডেস্ক :
বান্দরবান জেলা যুবদলের সহসভাপতি ও আলিকদম উপজেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস মিয়াকে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


শুক্রবার (২৬ জুন) কেন্দ্রীয় যুবদলের যুগ্মসম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জালিয়াতি ও প্রতারণাসহ নানা অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বান্দরবান জেলা যুবদলের সহসভাপতি ও আলিকদম উপজেলার আহ্বায়ক মো. ইলিয়াস মিয়াকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। 


জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনেম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায় দল নেবেনা।


জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।


No comments:

Post a Comment

Pages