জুয়া খেলে ২টি বাড়ি হারানো যুবকের নতুন কাণ্ড - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 13 April 2026

জুয়া খেলে ২টি বাড়ি হারানো যুবকের নতুন কাণ্ড


সময় ডেস্ক :
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. ইউসুফ নামে এক যুবক। জুয়ায় দুটি বাড়ি খুইয়ে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।


সোমবার (১৩ এপ্রিল) এক বালতি দুধ দিয়ে গোসল করার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।


আলোচনায় আসা ইউসুফ বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিদ্দিক মুন্সীর ছেলে।


ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক বালতি দুধ দিয়ে ইউসুফ গোসলের প্রস্তুতি নিলে তার এক প্রতিবেশী তাকে মগ দিয়ে গোসল করিয়ে দিচ্ছেন। পরবর্তীতে পুরো বালতির দুধ নিজের মাথায় ঢেলে দিয়েছে যুবক। এ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউসুফের শুভাকাঙ্ক্ষীরা পোস্ট করলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে।


ইউসুফ বলেন, ‘আমি অনেক দিন ধরে অনলাইনে জুয়া খেলি। এ জুয়া খেলায় এই পর্যন্ত দুইটি বাড়ি বিক্রি করেছি। অনেক টাকা দেনা করেছি, দেনার কারণে দীর্ঘদিন ধরে নানা ধরনের হতাশায় ভুগছি। তাই সিদ্ধান্ত নিয়েছি এ ধরনের জুয়ায় আর আসক্ত হবো না।’


তিনি আরো বলেন, আমি সব যুবক ভাইদের অনুরোধ করব, আপনারা কেউ সর্বনাশা জুয়া খেলবেন না। জুয়া খেলায় কেউই লাভবান হতে পারে না। সবাই ধ্বংস হয়। আপনারা যারা এ জুয়া খেলেন তারা এ পথ থেকে ফিরে আসুন। অনলাইন জুয়ার সফটওয়্যার বন্ধে সরকারের প্রতি অনুরোধ জানান ইউসুফ।


No comments:

Post a Comment

Pages