দক্ষিণ সুরমায় দুর্ঘটনায় মহানগর তাঁতিদল নেতার মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 23 April 2026

দক্ষিণ সুরমায় দুর্ঘটনায় মহানগর তাঁতিদল নেতার মৃত্যু


সময় ডেস্ক :
সিলেটের দক্ষিণ সুরমায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেট মহানগর তাঁতিদলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেল আহমদ (৩৫) নিহত হয়েছেন। 


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


নিহত জুনেল আহমদ মহানগরীর জিন্দাবাজারস্থ কাজী ম্যানশনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন জুনেল আহমদ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করেন।


দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।


এদিকে, জুনেল আহমদের অকাল মৃত্যুতে তার পরিবার ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর তাঁতিদলের নেতৃবৃন্দ


No comments:

Post a Comment

Pages