তোপখানা বিএনপি পরিবারের ইফতার ও দোয়া অনুষ্ঠিত - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 9 March 2026

তোপখানা বিএনপি পরিবারের ইফতার ও দোয়া অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি :
সিলেট নগরীর ১৩নং ওয়ার্ডের তোপখানা বিএনপি পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (৯ মার্চ) নগরীর একটি  স্থানীয় অভিজাত রেস্তোরাঁয় এ আয়োজন সম্পন্ন হয়।


ইফতার ও দোয়া মাহফিলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহন করায়, পাশাপাশি সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদির এবং সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায়স্বরুপ এ আয়োজন করা হয়।


১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি  ও মহানগর বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মো.আবদুল মুনিমের সভাপতিত্বে আয়োজিত  ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী ব্যবসায়ী খন্দকার আবদুল মুকিত।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোতোয়ালী থানা বিএনপির আহবায়ক ওলিউর রহমান সুহেল, মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক  তোফায়েল আহমেদ, সেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক আফসর খান, ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি মামুন হোসেন, প্রবাসী নজরুল ইসলাম,  সাংবাদিক শিহাব আহমদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যমের প্রতিনিধিরা।


No comments:

Post a Comment

Pages