ইরানি জাহাজে মার্কিন সাবমেরিনের হামলা, নিহত-৮৭ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 4 March 2026

ইরানি জাহাজে মার্কিন সাবমেরিনের হামলা, নিহত-৮৭


সময় ডেস্ক :
মার্কিন সামরিক বাহিনীর সাবমেরিনের হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবির ঘটনায় অন্তত ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার ভারত মহাসাগরে ইরানি নৌবাহিনীর ওই জাহাজে মার্কিন হামলায় আরও অনেকেই নিখোঁজ রয়েছেন।


মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে ইরানি জাহাজ ডুবিয়ে দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ভারত মহাসাগরে ইরানি জাহাজে মার্কিন সাবমেরিনের হামলায় অন্তত ৮৭ জন নিহত হয়েছেন বলে শ্রীলঙ্কার উপ-পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন।


তিনি বলেছেন, ডুবে যাওয়া জাহাজের প্রায় ১০০ জন নিখোঁজ রয়েছেন। এর আগে, শ্রীলঙ্কার নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, নথি অনুযায়ী জাহাজে ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।


এদিকে শ্রীলঙ্কার নৌবাহিনী বলেছে, ইরানের নৌবাহিনীর আইরিস ডেনা জাহাজ থেকে জরুরি সংকেত পাওয়ার পর তারা ৩২ জনকে জীবিত উদ্ধার করেছে। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ও নৌবাহিনীর মুখপাত্রের দেওয়া এই পরিসংখ্যান যদি সঠিক হয়, তাহলে জাহাজটির আরও প্রায় ৬৮ জন আরোহী এখনও নিখোঁজ রয়েছেন। 


No comments:

Post a Comment

Pages