নিজস্ব সংবাদদাতা : সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ সংগঠন "চাঁদপুর জেলা কল্যাণ সমিতি, সিলেট" এর দ্বি-বার্ষিক সম্মেলন, স্মরণিকা প্রকাশ, শিক্ষা বৃত্তি প্রদান, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে নগরীর নয়াসড়কস্থ একটি কমিউনিটি সেন্টারে দ্বি-বার্ষিক সম্মেলনে পুরাতন কমিটি বিলুপ্ত করে ২০২৬-২৭ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়।
গঠণতন্ত্র মোতাবেক ৩১ সদস্য বিশিষ্ট কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মহসিন ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মো. আব্দুল হক মিয়াজী, সহ-সভাপতি মো. বাবুল আক্তার, মো. জাকির হোসেন, মো. খোরশেদ আলম বুলবুল, মির্জা মো. হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক শাহ মো. ফজলে আজিম পাটোয়ারী, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবুল হাসনাত, মো. মাসুদ কাজী, মো. আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক মো. সেলিম মজুমদার, সহ-অর্থ সম্পাদক মো. শামছুল হক, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন মুন্সি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল করিম, প্রচার সম্পাদক মো. লোকমান হোসেন গাজী, দপ্তর সম্পাদক মো. রফিক মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন প্রধান, শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো.মিছবাহ উদ্দিন রনি, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক মো. আমির হোসেন খান।
নির্বাহী সদস্যরা হলেন- গাজী মো. জহিরুল ইসলাম, মো. আলী আশরাফ পাটোয়ারী, মো. তাজুল ইসলাম সরকার, মোছাঃ রুনা সুলতানা, মো. আবু ইউসুফ, মো. ইসমাইল মিয়াজী, মো. রিয়াদ হোসেন, মো. নেয়ামত খান, মো. ছাত্তার সরকার, মো. আব্দুর রহিম, ফরিদ আহমেদ ও শাহাদাত হোসেন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, প্রফেসর ড. এস. এম. সাইফুল ইসলাম, নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. আবু জাফর ব্যাপারী, প্রকৌশলী আব্দুল কাদের মুজাহিদ।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক, সমিতির সভাপতি গাজী মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মহসিন ভূঁইয়া ও প্রকৌশলী আবুল হাসনাতের যৌথ পারিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, সমিতির আহবায়ক শাহ মো. ফজলে আজিম পাটোয়ারী।
আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সমিতির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এস. এম. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মো. মহসিন ভূইঁয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন, বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম, পুলিশ সুপার শরিফুল ইসলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মির্জা হারুন, সিনিয়র সহ-সভাপ্রতি আব্দুল হক মিয়াজি, শিক্ষার্থী উম্মে হাওয়া মালিহা, রফিকুল ইসলাম, রুনা সুলতানা ও ইউসূফ খান প্রমুখ।
সমিতির সদস্যদের মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান ও লটারি বিজয়ী সদস্যের হাতে বিমানের দুটি টিকেট তোলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
মুসলিম উম্মার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন কালেক্টর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. শাহ আলম।
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মো. রায়হান গাজী।
No comments:
Post a Comment