ইরানি শীর্ষ নেতাদের হত্যা, ট্রাম্পের ভয়াবহ তথ্য প্রকাশ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 1 March 2026

ইরানি শীর্ষ নেতাদের হত্যা, ট্রাম্পের ভয়াবহ তথ্য প্রকাশ


সময় ডেস্ক :
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‌ইরানে হামলায় এখনও পর্যন্ত দেশটির ৪৮ জন নেতাকে হত্যা করা হয়েছে। 


তিনি এটিকে ‘অত্যন্ত সফল’ অপারেশন হিসেবে উল্লেখ করেছেন। খবর টাইমস অব ইসরায়েলের। 


ওই প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প জানিয়েছেন বর্তমান যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলার অভিযান ‘আশা করা সময়ের চেয়ে দ্রুত এগিয়ে চলছে’।


ট্রাম্প এই মন্তব্যগুলো করেছেন ফক্স নিউজ এবং সিএনবিসির আলাদা সাক্ষাৎকারে।


মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘কেউই বিশ্বাস করতে পারছে না যে আমরা কত সফল হচ্ছি, এক বারের আঘাতে ৪৮ জন শীর্ষ নেতৃত্ব চলে গেছে এবং পরিস্থিতি দ্রুত এগোচ্ছে।’


No comments:

Post a Comment

Pages