সময় ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর শাহাদাত বরণের পর, তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি বিশেষ বার্তা প্রকাশ করা হয়েছে।
রোববার (১ মার্চ) এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে তার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে একটি স্মরণীয় ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে: “পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে।”
পোস্টটিতে সূরা আল-আহযাবের ২৩ নম্বর আয়াতের উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে: “মুমিনদের মধ্যে এমন অনেক লোক আছেন যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা পূরণ করেছেন, তাদের কেউ কেউ (শাহাদাত বরণের মাধ্যমে) ওয়াদা পূর্ণ করেছেন এবং কেউ কেউ (শাহাদাতের) অপেক্ষায় আছেন; তারা তাদের সিদ্ধান্তে সামান্যতম পরিবর্তনও আনেননি।”
উল্লেখ্য যে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আয়াতুল্লাহ আলী খামেনেইর শাহাদাত বরণের বিষয়টি নিশ্চিত করেছে এবং সারা দেশে ৭ দিনের ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই হামলায় তার মেয়ে, জামাতা এবং নাতিও শহীদ হয়েছেন।

No comments:
Post a Comment