পুলিশের জালে সিলেটের ভয়ংকর ছিনতাইকারী - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 6 March 2026

পুলিশের জালে সিলেটের ভয়ংকর ছিনতাইকারী


সময় ডেস্ক :
সিলেটে পুলিশের অভিযানে কুখ্যাত ছিনতাইকারী সুমন আহমেদ (২২) গ্রেফতার হয়েছে। শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত ১ টার দিকে তাকে নগরীর বন্দর বাজারের কাষ্টঘর এলাকা থেকে গ্রেফতার করা হয়। 


ভয়ংকর এই ছিনতাইকারীর বিরুদ্ধে ছিনতাই, চুরি ও বিশেষ ক্ষমতা আইনে ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


গ্রেফতারকৃত সুমন আহমেদ নেত্রকোনা জেলার মদন থানার ত্রিপনের (বাংলাবাজার) হেলাল মিয়ার ছেলে ও নগরীর কোতোয়ালি মডেল থানা এলাকার শামীমাবাদের ভাসমান বাসিন্দা।


বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তার বিরুদ্ধে ছিনতাই, চুরি ও বিশেষ ক্ষমতা আইনে ১০টি মামলা রয়েছে।


No comments:

Post a Comment

Pages