খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার ইফতার ও দোয়া - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 2 March 2026

খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার ইফতার ও দোয়া


নিজস্ব সংবাদদাতা :
খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার দায়িত্বশীলদের সমাবেশ, ইফতার ও দোয়া সম্পন্ন হয়েছে।


সোমবার, ১২ রমজান (২ মার্চ) নগরীর চন্ডিপুল এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত নির্বাচন পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি এম আহমদ আলী।


সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান আব্দালের পরিচালনায় দায়িত্বশীলদের সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা দিলওয়ার হোসাইন।



বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগরের সভাপতি আলহাজ্ব মাওলানা আবুল হোসাইন, জেলার সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ এবং প্রকাশনা ও তথ্য সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ।


মাহফিলে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম বেগবান করা, রমজানের তাৎপর্য তুলে ধরা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। 


সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয় এবং ইফতার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


No comments:

Post a Comment

Pages