যাত্রীবাহী বিমান ও ট্রাকের সংঘর্ষে দুই পাইলটের মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 23 March 2026

যাত্রীবাহী বিমান ও ট্রাকের সংঘর্ষে দুই পাইলটের মৃত্যু


সময় ডেস্ক :
আমেরিকার নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে একটি যাত্রীবাহী প্লেনের সঙ্গে অগ্নিনির্বাপক বাহিনীর একটি ট্রাকের সংঘর্ষে উড়োজাহাজটির পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন। কানাডার মন্ট্রিল থেকে আসা এয়ার কানাডা এক্সপ্রেসের একটি ফ্লাইট অবতরণের পরপরই রানওয়েতে এই দুর্ঘটনা ঘটে। 


ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইট রাডার ২৪’-এর তথ্য অনুযায়ী, রোববার (২২ মার্চ) রাত ১১টা ৪০ মিনিটের দিকে লাগার্ডিয়া বিমানবন্দরের ৪ নম্বর রানওয়েতে এয়ার কানাডা এক্সপ্রেসের ‘বোম্বারডিয়ার সিআরজে-৯০০’ মডেলের প্লেনটির সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। প্লেনটি অবতরণ করে গেটের দিকে যাওয়ার সময় প্রতিকূল আবহাওয়ার কবলে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু হয় এবং যাত্রীদের প্লেন থেকে নামিয়ে আনা হয়। কিছু ফুটেজে প্লেনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার চিত্রও দেখা গেছে। যদিও এসব ভিডিওর সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।


এ দুর্ঘটনার পরপরই মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন লাগার্ডিয়া বিমানবন্দরে সব ধরনের প্লেন ওঠানামা স্থগিত ঘোষণা করে। বিমানবন্দরের ওয়েবসাইটে জানানো হয়েছে, সব আগত ফ্লাইট হয় অন্য বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, না হয় সেগুলোকে উৎসস্থলে ফেরত পাঠানো হয়েছে।


No comments:

Post a Comment

Pages