নিজস্ব সংবাদদাতা : সিলেটে বিএনপির নির্বাচনী সভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে নগরীর সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখি পয়েন্টে এ ঘটনা ঘটেছে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন।
সংঘের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জালালাবাদ থানার ওসি শামসুল হাবীব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের পথাসভায় চেয়ারে বসা নিয়ে সাহেবেরগাঁও, কুমারগাঁও, চারুগাঁও এলাকার বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটির জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সিলেট-সুনামগঞ্জ সড়কের যানচলাচল স্বাভাবিক করে। বর্তমানের তেমুখি পয়েন্টে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।
জালালাবাদ থানার ওসি শামসুল হাবীব বলেন, মধ্যে রাতে আধিপত্য বিস্তার নিয়ে তিন গ্রামের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ সময় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে সেখানে সেনাবাহিনী ও পুলিশ অবস্থান করছে।

No comments:
Post a Comment