ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত-৫ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 21 February 2026

ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত-৫


সময় ডেস্ক :
কুষ্টিয়া শহর সংলগ্ন বাইপাস সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।


শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বাইপাসের কুষ্টিয়া স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সিএনজির চালক ও চার যাত্রী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।


প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি শহরের ত্রিমোহনী এলাকা থেকে বাইপাস হয়ে বটতলের দিকে যাচ্ছিল। এ সময় সামনে থাকা একটি যানবাহন ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 


এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।


হাইওয়ে পুলিশের উপপরিদর্শক জয়দেব বলেন, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। দুর্ঘটনাকবলিত সিএনজি ও ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন।


এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।


No comments:

Post a Comment

Pages