সিলেটে ক্রিকেটের উন্নয়নে পরিচালক রাহাত শামসের ব্যতিক্রমী উদ্যোগ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 1 January 2026

সিলেটে ক্রিকেটের উন্নয়নে পরিচালক রাহাত শামসের ব্যতিক্রমী উদ্যোগ


জাবেদ এমরান :
রাহাত শামস বিসিবির নতুন পরিচালক নির্বাচিত হওয়ার পরপরই সিলেটে লেভেল-১ ক্রিকেট কোচ প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে প্রশংসায় ভাসেন। এবার সিলেট বিভাগে ভালো ক্রিকেটের তৈরিতে নিয়েছেন ব্যতিক্রমী উদ্যোগ।


আগামী শনিবার (৩ জানুয়ারি) সিলেট বিভাগীয় পর্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রথম আঞ্চলিক  (বিসিবি সিলেট নামে) অফিস উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বিসিবির সিলেট বিভাগের পরিচালক রাহাত শামস।


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালে তিনি সিলেটের ক্রিকেটপ্রেমীদের এমন সূ-খবর।


বিসিবি সিলেট অফিস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে বিসিবি পরিচালক আমিনুল ইসলাম ও সিলেটের জেলা প্রশাসক মো.সারওয়ার আলমসহ বিসিবি সংশ্লিষ্টদের।


বিসিবি সিলেট বিভাগের পরিচালক রাহাত শামস বলেন, বিসিবি আঞ্চলিক অফিসটি উদ্বোধন করবেন বোর্ড সভাপতি এবং তিনি একটা প্রেজেন্টেশন দিবেন। মাঠের পাশে একটা অফিস থাকবে। অফিসটা দুটো রুম নিয়ে হবে। একজন হেড অব ক্রিকেট থাকবেন। উপজেলা বা ইউনিয়ন থেকে ক্রিকেটার এনে তাকে দক্ষ করে গড়ে তোলাই তার মূল লক্ষ্য থাকবে।


তিনি আরো বলেন, এখানে ক্রিকেট বোর্ডের মাধ্যমে সবকিছু হবে। এখানে এখন যেমন ভেন্যু ম্যানেজার আছেন, আরো একজন রয়েছে ডিভিশনাল কোচ। জেলা কোচ রয়েছেন।


হেড অব ক্রিকেট নিয়োগের মাধ্যমেই হবেন। বিজ্ঞাপন দেয়া হবে তারপর, তাকে বেতনের মাধ্যমে নিয়োগ করা হবে। সবগুলা বিভাগেই আলাদা আলাদা ভাবে বিসিবির সাব-সেক্টর বা ক্রিকেট বোর্ড হবে। আমাদের বিভাগীয় অফিসের দায়িত্ব হলো এই বিভাগের ক্রিকেটের উন্নয়নের কাজ করা, ভালো প্লেয়ার তৈরি করা।


No comments:

Post a Comment

Pages