প্রেস বিজ্ঞপ্তি : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধিন রায়বানস্থ হযরত হোসাইন রা. ইসলামিয়া মাদরাসা’র ১ম বার্ষিক ওয়াজ মহফিল গত ১৭ জানুয়ারি শনিবার বেলা ১১টায় মাদরাসা সংলগ্ন মাঠে শুরু হয়ে মধ্য রাতে শেষ হয়।
হযরত হোসাইন রা. ইসলামিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা সালেহ আহমদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী মো. খালেদ হোসাইন এর পরিচালনায় বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করেন জামেয়া তোয়াকুল্লিয়া রেঙ্গা মাদরাসার মুহতমিম মাওলানা শায়খ মুহিউল ইসলাম বুরহান।
প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন মাওলানা লুকমান সাদী- ঢাকা।
আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে বয়ান পেশ করেন- মাওলানা শায়খ ফখরুল ইসলাম মোগলাবাজারী, মাওলানা মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী-ঢাকা,
মাওলানা শায়খ নূরুল ইসলাম বারইগ্রামী, মাওলানা হাফিজ ফজলুর রহমান মাধবপুরী, মাওলানা শাহ মিজানুল হক- লন্ডন, মাওলানা মনিরুল আলম জালালাবাদী। এছাড়াও স্থানীয় নবীন ও প্রবীন উলামায়ে কেলাম নসিহত পেশ করেন।
বার্ষিক ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম.এ সালাম, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী লিয়াকত আলী।
ওয়াজ মাহফিল সফল ও সার্থক করায় সর্বস্তরের মুসলিগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মাদরাসার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

No comments:
Post a Comment