বিপিএলের চট্রগ্রাম পর্বের ম্যাচ বাতিল, অনুষ্ঠিত হবে সিলেটে - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 31 December 2025

বিপিএলের চট্রগ্রাম পর্বের ম্যাচ বাতিল, অনুষ্ঠিত হবে সিলেটে


জাবেদ এমরান :
চট্টগ্রামে আগামী ৫ জানুয়ারি থেকে এবারের বিপিএলের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা এ আসরে হচ্ছে না। চট্টগ্রাম পর্বের ম্যাচগুলো সরিয়ে নেয়া হয়েছে সিলেটে।


আগামী ২ জানুয়ারি সিলেট পর্ব শেষ হওয়ার কথা ছিল। তবে তা এখন হবে ১২ জানুয়ারি পর্যন্ত। এরপর বিপিএল চলে যাবে ঢাকায়। সম্প্রচার-সরঞ্জাম ব্যবস্থাপনার সুবিধা এবং বাংলাদেশ দলের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান।


মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মারা যান। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলে এ দিনের দুটি ম্যাচ স্থগিত করা হয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওই দুটি ম্যাচ হবে আগামী ৪ জানুয়ারি।


নতুন সূচিতে বিপিএলের খেলা-


সিলেট পর্ব


১ জানুয়ারি : দুপুর ১টা, সিলেট টাইটানস-ঢাকা ক্যাপিটালস ও সন্ধ্যা ৬টা, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স।


২ জানুয়ারি : দুপুর ২টা, ঢাকা ক্যাপিটালস-চট্টগ্রাম রয়্যালস ও সন্ধ্যা ৭টা, সিলেট টাইটানস-রংপুর রাইডার্স।


৪ জানুয়ারি : দুপুর ১টা, সিলেট টাইটানস-চট্টগ্রাম রয়্যালস ও সন্ধ্যা ৬টা, ঢাকা ক্যাপিটালস-রংপুর রাইডার্স।


৫ জানুয়ারি : দুপুর ১টা, নোয়াখালী এক্সপ্রেস-সিলেট টাইটান্স ও সন্ধ্যা ৬টা, চট্টগ্রাম রয়্যালস-রংপুর রাইডার্স।


৭ জানুয়ারি : দুপুর ১টা, ঢাকা ক্যাপিটালস-নোয়াখালী এক্সপ্রসে ও সন্ধ্যা ৬টা, চট্টগ্রাম রয়্যালস-সিলেট টাইটানস।


৮ জানুয়ারি : দুপুর ১টা, নোয়াখালী এক্সপ্রেস-রাজশাহী ওয়ারিয়র্স ও সন্ধ্যা ৬টা, ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটানস।


৯ জানুয়ারি : দুপুর ২টা, রাজশাহী ওয়ারিয়র্স-চট্টগ্রাম রয়্যালস ও সন্ধ্যা ৭টা, নোয়াখালী এক্সপ্রেস-রংপুর রাইডার্স।


১১ জানুয়ারি : দুপুর ১টা, রাজশাহী ওয়ারিয়র্স-রংপুর রাইডার্স ও সন্ধ্যা ৬টা, নোয়াখালী এক্সপ্রেস, ঢাকা ক্যাপিটালস


১২ জানুয়ারি : দুপুর ১টা, সিলেট টাইটানস-রংপুর রাইডার্স

সন্ধ্যা ৬টা, রাজশাহী ওয়ারিয়র্স-ঢাকা ক্যাপিটালস।


ঢাকা পর্ব


১৫ জানুয়ারি : দুপুর ১টা, চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেস ও সন্ধ্যা ৬টায়, রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটানস।


১৬ জানুয়ারি : দুপুর ২টা, রংপুর রাইডার্স-ঢাকা ক্যাপিটালস ও সন্ধ্যা ৭টা, চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারির্স।


১৭ জানুয়ারি : দুপুর ১টা, রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস

ও সন্ধ্যা ৬টা, চট্টগ্রাম রয়্যালস-ঢাকা ক্যাপিটালস।


১৯ জানুয়ারি : দুপুরে প্রথম এলিমেটর ও সন্ধ্যায় দ্বিতীয় কোয়ালিফায়ার।


২১ জানুয়ারি : দ্বিতীয় কোয়ালিফায়ার।


২৩ জানুয়ারি : ফাইনাল।


No comments:

Post a Comment

Pages