কোম্পানীগঞ্জের আলোচিত চেয়ারম্যান আলফু গ্রেফতার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 4 October 2025

কোম্পানীগঞ্জের আলোচিত চেয়ারম্যান আলফু গ্রেফতার


সময় ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল ওয়াদুদ আলফুকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থান পুলিশ। 


শনিবার (৪ অক্টোবর) বিকাল ৫টায় উপজেলার থানা সদর অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ। কাজী আব্দুল ওয়াদুদ আলফু কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।


ওসি রতন শেখ জানিয়েছেন গ্রেফতার আলফু চেয়ারম্যানকে নিয়ে আমরা আরো অভিযান পরিচালনা করছি। কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।


No comments:

Post a Comment

Pages