রোববার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বরিশাল বিভাগে মৃত্যু হয়েছে পাঁচ জনের, তিন জনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটিতে, দুই জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটিতে, এক জন করে মারা গেছেন চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে।
হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১২২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫ জন, খুলনা বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ২২ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভোগে ৯ নতুন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৮৩১ জনে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ছয় জন নারী ও ছয় জন পুরুষ। সর্বোচ্চ চার জনের বয়স ২৬-৩০ বছরের মধ্যে। তিন জনের বয়স ৩১-৩৫ বছরের মধ্যে। দুই জনের বয়স ৩৬-৪০ বছরের মধ্যে।

No comments:
Post a Comment