বাসের ধাক্কায় ডিবি পুলিশের ওসির মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 5 September 2025

বাসের ধাক্কায় ডিবি পুলিশের ওসির মৃত্যু


সময় ডেস্ক : গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান হাসান নামের এক ডিবি পুলিশের অফিসার নিহত হয়েছেন।


শুক্রবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর পুলিশ লাইন্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নিহতের স্ত্রীও গুরুতর আহত হন।


পুলিশ জানায়, মোস্তাফিজুর রহমান সড়ক পার হচ্ছিলেন। এ সময় গাজীপুর থেকে কাপাসিয়া রুটে চলাচলকারী ‘পথের সাথী’ পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা খেলে তিনি গুরুতর আহত হন। 


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


মোস্তাফিজুর রহমান হাসান নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি হিসেবে কর্মরত ছিলেন।


গাজীপুর মেট্রোপলিটন সদর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।


No comments:

Post a Comment

Pages